যুক্তরাষ্ট্র   শনিবার ১৩ জুন ২০২৬, শনিবার ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৬:২৯ AM

২১
মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১১ মে) দুদকের পৃথক আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, হানিফের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিপুল অঙ্কের সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে মামলা রয়েছে। পাশাপাশি তার স্ত্রীসহ যৌথভাবে সম্পদ অর্জন ও একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগও তদন্তাধীন।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে উভয়ের আয়কর নথি জব্দ করা জরুরি, যাতে তাদের আয়ের উৎস ও সম্পদের হিসাব যাচাই করা যায়।

দুদক সূত্র জানায়, অভিযোগগুলোতে কয়েক কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়টি উঠে এসেছে।

তদন্তের স্বার্থে আদালতের এ আদেশকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!