বিশ্ববাজারে উন্মোচনের এক মাসের মধ্যেই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শাওমির নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক নতুন HyperOS 3 অপারেটিং সিস্টেম সমৃদ্ধ স্মার্টফোনটিতে রয়েছে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা।
১০ জুন, বুধবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় নতুন স্মার্টফোনটির উদ্বোধন করেন শাওম…