ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১২ মিনিটের দিকে ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি পাওয…