কৌশিক গাঙ্গুলির আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ অবশেষে মুক্তির তারিখ পেল। আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন ও মানবিক আবেগের গল্প নিয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলীর অভিনয় বিশেষ প্রশংসা অর্জন করে। সেই বছরের অন্যতম সফল ছবির তা…