রাষ্ট্রের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশের মানুষ এখন চায় রাষ্ট্রের একটি কানাকড়িও যেন অপচয় বা নয়-ছয় না হয়।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বাজেট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের অর্থ আকাশ থেকে আসে না; এটি জনগণের কষ্টার্জিত অর্থ। তাই প্রতিটি টাকার ব্যবহার হতে হবে দেশের…