প্রস্তাবিত বাজেটে দেশের অর্থনৈতিক কাঠামোয় কোনো বাস্তব সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বাজেটে যে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, দেশের ইতিহাসে কখনোই এ পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়নি। …