পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন।
শুক্রবার প্রকাশিত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত দেশে ফেরা হাজিদের এই হিসাব পাওয়া গেছে। ফিরে আসা হাজিদের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্…