আজ ১২ জুন, আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ”। দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিপাদ্য হলো—“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।”
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৮ জুন প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু কোনো না কোনোভাবে শিশুশ্রমে যুক্ত। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য, শিক্ষা থেকে ঝরে পড়া এবং সামাজিক সুরক্ষার ঘাটতির কারণে এখনও অনেক দেশে শিশুশ্রম একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সচেতনতা বৃদ্ধি, আলোচনা সভা ও প্রচার কার্যক্রম হাতে নিয়েছে। লক্ষ্য হলো—শিশুশ্রম বন্ধ করে শিশুদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!