যুক্তরাষ্ট্র   শনিবার ১৩ জুন ২০২৬, শনিবার ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

এনএসআই’র নামে ছড়ানো ‘নির্বাচন প্রটোকল’ ভুয়া, সতর্ক করল ইসি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ AM

৪২
এনএসআই’র নামে ছড়ানো ‘নির্বাচন প্রটোকল’ ভুয়া, সতর্ক করল ইসি

নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর নামে ছড়ানো ‘বিশেষ প্রটোকল’ বা অফিস আদেশ সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। ইসি জানিয়েছে, এই কথিত নথিতে নির্বাচনের ফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা সম্পর্কিত যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।

ইসি স্পষ্ট করে জানায়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর নির্বাচনের প্রশাসনিক কোনো সংশ্লিষ্টতা নেই।

নির্বাচন সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার বা আচরণবিধি লঙ্ঘনের তথ্য জানাতে কমিশন একটি ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করেছে। এই সেল আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) কার্যকর থাকবে।

নির্বাচন সংক্রান্ত যেকোনো সন্দেহজনক তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪, ০২৫৫০০৭৫০৬।

ইসি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের প্রতি সতর্ক থাকার এবং সরাসরি কমিশনের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!