যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৮.৬১ শতাংশ প্রবৃদ্ধি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:৫০ AM

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৮.৬১ শতাংশ প্রবৃদ্ধি

চলতি অর্থবছরে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৮ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১৫ জুন পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা বৈদেশিক মুদ্রা সরবরাহ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এদিকে ২০২৬ সালের ১৫ জুন একদিনেই প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৮২ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ৬২৩ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!