যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

ফরিদপুরের সালথায় ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:৩৫ AM

২৯
ফরিদপুরের সালথায় ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

ফরিদপুরের সালথায় ১৩ বছরের কিশোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলায় মোঃ ইমরান খাঁ (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৪ জুন ২০২৬ তারিখ সকাল ৯টার দিকে ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ কিশোর ইমরান খাঁ সালথা উপজেলার ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের বাসিন্দা। সে চুন্নু খা ও হাজেরা বেগমের সন্তান। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হলেও এরপর সে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং দ্রুত আইনগত সহায়তার জন্য সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ইমরানের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৭৩১-৪১৮৮২১ অথবা ০১৬১৪-৭৯২১৮০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তাকে খুঁজে পেতে প্রশাসন ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!