ধর্ষণসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে ম্যারিয়াস বোর্গ হোইবি-কে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার রাজধানী অসলো জেলা আদালত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫ লাখ ৮০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৬০ হাজার ৮৪৮ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, হোইবির বিরুদ্ধে চারটি ধর্ষণ, গার্হস্থ্য সহিংসতা, গুরুতর শারীরিক আক্রমণ এবং মাদক গ্রহণের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে দুটি ধর্ষণ, গার্হস্থ্য নির্যাতন ও গুরুতর আঘাতের অভিযোগ প্রমাণিত হয়। বাকি দুটি ধর্ষণের অভিযোগে তিনি খালাস পান।
তবে মাদক গ্রহণসংক্রান্ত একটি পৃথক মামলার বিচার এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলায় আসামির জন্য ৭ বছর ৭ মাসের কারাদণ্ডের আবেদন করেছিলেন। যদিও আদালত তার চেয়ে কম সাজা ঘোষণা করে।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী জানান, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!